হাদিস নং ১
ইবনু উমার রা. থেকে বর্ণিত,
عَنِ النَّبِيِّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، أَنَّهُ لَعَنَ الْوَاصِلَةَ ، وَالْمُسْتَوْصِلَةَ ، وَالْوَاشِمَةَ ، وَالْمُسْتَوْشِمَةَ.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার প্রতি লানত করেছেন, যে কৃত্রিম চুল সংযোজন করে এবং যে তা করায় এবং যে দেহের বিভিন্ন অঙ্গে উল্কি অংকন করে এবং যে তা করায়।
তথ্য সুত্র সুনানে ইবনে মাজাহ ১৯৮৭
- কে নির্ধারণ করবেন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে? — ইসলামের দৃষ্টিতে পূর্ণ ব্যাখ্যা
- ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প সম্পর্কে ইসলাম কী বলে? ভূমিকম্পের দোয়া
- বিধর্মী বা নাস্তিক সন্তান কি সম্পত্তির উত্তরাধিকার পাবে?
- আদাব সম্পর্কে ইসলাম কি বলে
- ১ম প্রশ্ন উত্তর পর্ব – নভেম্বর ২০২৫
হাদিস নং ২
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ.
দুটি নিয়ামত এমন, যে ব্যাপারে বহু লোক ক্ষতির মধ্যে রয়েছে- সুস্বাস্থ্য ও অবসর।
সহীহ বুখারী ৬৪১২সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৯৭
এ হাদীসের শিক্ষা :
ক. সুস্বাস্থ্য আল্লাহ তাআলার দেওয়া এক বড় নিয়ামত। এর জন্য শোকর আদায় করা দরকার।
খ. সুস্বাস্থ্য যখন আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, তখন এর হেফাজত করা অবশ্যকর্তব্য।
গ. মানুষ অবসর সময়কে হেলায় নষ্ট করে। অথচ এটা ‘ইবাদত-বন্দেগীর এক বড় সুযোগ। সুতরাং প্রত্যেকের কর্তব্য এ সুযোগের সদ্ব্যবহার করা।
ঘ. সুস্বাস্থ্য ও অবসর সময় ছওয়াব কামাই করার জন্য মূলধনস্বরূপ। তাই প্রত্যেকের কর্তব্য, পুণ্যার্জন ছাড়া এ মূলধন যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকা।
