ক্রিপ্টোকারেন্সি মাইনিং বর্তমানে তরুণদের মাঝে খুবই জনপ্রিয় একটি উপার্জনের পন্থা। বিটকয়েন, ইথেরিয়াম, বিন্যান্স কয়েন,কার্দানো,ডোজকয়েন সহ বিভিন্ন মুদ্রা আমাদের দেশে অত্যান্ত পরিচিত।মাইনিং হালাল নাকি হারাম ?
ক্রিপ্টোকারেন্সি কি?
ক্রিপ্টো মানে গোপন, আর কারেন্সি মানে মুদ্রা। সহজে বলতে গেলে গোপন মুদ্রা, যা ধরা যায় না, ছোঁয়াও যায় না। নেই কোনো নিজস্ব মূল্যমান। ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল মুদ্রা, ভার্চুয়াল মুদ্রা বা অনলাইন কারেন্সিও বলা হয়। এর লেনদেনের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজনও হয় না।
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের উদ্দেশ্য?
ক্রিপ্টোকারেন্সি ব্যবহার যারা ব্যবহার করে তাদের মুল উদ্দেশ্য হলো লেনদেনের তথ্য গোপন করা। বিভিন্ন মুদ্রা যেমন বিটকয়েন, ইথোরিয়াম, ডগস,ক্যাটস ইত্যাদি কয়েন যারা মাইনিং করে তাদের উদ্দেশ্য খারাপ না হলেও যারা ব্যবহার করে তাদের বেশিরভাগের উদ্দেশ্য খারাপ যেমন :
- ডার্ক ওয়েভে পেমেন্ট
- জুয়া খেলায় টাকা বিনিয়োগ
- কালোটাকা ব্যবহার
- সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ক্রয়
- অবৈধ ইনকামের টাকা কে বৈধ করা
এছাড়াও এর কিছু ভালো ব্যবহার থাকলেও খারাপ ব্যবহারই বেশি।

ক্রিপ্টোকারেন্সি কি হারাম?
ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেনকে হারাম উল্লেখ করে তা মুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার ধর্মীয় সংস্থা ন্যাশনাল উলেমা কাউন্সিল (এমইউআই)।
ঘোষণায় বলা হয়, ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থার মধ্যে এক প্রকার অনিশ্চয়তা আছে, তাই এটি মুসলিমদের জন্য নিষিদ্ধ। কারণ, ইসলামে বাজি ধরা বা অনিশ্চিত উপায়ে অর্থ উপার্জন (জুয়া) নিষিদ্ধ।

কেন ক্রিপ্টোকারেন্সি হারাম?
বর্তমানে বিটকয়েনে যে পরিমাণ বিনিয়োগ হয়ে থাকে তার থেকে বেশি সন্ত্রাসীরা বিটকয়েন ডার্ক ওয়েবে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র ক্রয় করার জন্য ব্যবহার করে থাকছে। যা একটি দেশের অর্থনীতি এবং পারিপার্শ্বিক দিক দিয়ে অনেকটাই ক্ষতিকর। অনেক ইসলামী ঐক্য এটাও বলেছেন যে বিটকয়েনের কোনরকম নিয়ম- শৃঙ্খলা নেই এবং এটি ইসলামিক চুক্তি বিনষ্ট করে। তাই এটি হারাম বলে অভিহিত করা যায়।
কয়েন মাইনিং কি হারাম?
যেহেতু ক্রিপ্টোকারেন্সি হারাম তাই কয়েন মাইনিংও অবশ্যই হারাম হবে। এটা হারাম কোন ব্যবসায় চাকরি করার মত বিষয়।
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ইসলাম কি বলে?
হাদীস শরীফে এসেছে
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهُ صلى الله عليه وسلم يَقُولُ ” الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَاتٌ لاَ يَدْرِي كَثِيرٌ مِنَ النَّاسِ أَمِنَ الْحَلاَلِ هِيَ أَمْ مِنَ الْحَرَامِ فَمَنْ تَرَكَهَا اسْتِبْرَاءً لِدِينِهِ وَعِرْضِهِ فَقَدْ سَلِمَ وَمَنْ وَاقَعَ شَيْئًا مِنْهَا يُوشِكُ أَنْ يُوَاقِعَ الْحَرَامَ كَمَا أَنَّهُ مَنْ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ ” . حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .
নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছিঃ হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট এবং এ দুটির মাঝে অনেক সন্দেহজনক বিষয় আছে। তা হালাল হবে না হারাম হবে সেটা অনেকেই জানে না। যে লোক এই সন্দেহজনক বিষয়গুলো নিজের দ্বীন এবং মান-ইজ্জাতের হিফাযাতের উদ্দেশ্যে ছেড়ে দেবে সে নিরাপদ হল। যে লোক এর কিছুতে লিপ্ত হল তার হারাম কাজে লিপ্ত হওয়ারও সংশয় থেকে গেল। (উদাহরণস্বরূপ) নিষিদ্ধ এলাকার আশেপাশে যে লোক পশু চড়ায়, তার এতে প্রবেশের ভয় আছে। জেনে রাখ! প্রতিটি সরকারেরই কিছু সংরক্ষিত এলাকা থাকে। সাবধান! আল্লাহ্ তা’আলার সংরক্ষিত এলাকা হল তার হারাম করা বিষয়গুলো’।-
সহীহ, ইবনু মা-জাহ (৩৯৮৪),বুখারী,
মুসলিমহান্নাদ ওয়াকী হতে, তিনি যাকারিয়্যা ইবনু আবী যাইদা হতে, তিনি শা’বী হতে, তিনি নুমান ইবনু বাশীর হতে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ অর্থে হাদীস বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। একাধিক বর্ণনাকারী নুমান (রাঃ)-এর সূত্রে একই বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন।(তিরমিজি ১২০৫)
সরকারীভাবে এর লেনদেন আমাদের দেশে নিষিদ্ধ। শরীয়তের মাসয়ালা হল, বৈধ বিষয়ে রাষ্ট্রের আনুগত্য করা ওয়াজিব। এর জন্য রাষ্ট্র ইসলামী হওয়া জরুরী নয়। এছাড়া দেশের প্রতিটি নাগরিকই বক্তব্য বা কর্মে একথার স্বীকারোক্তি দিয়েছে যে, সে বৈধ বিষয়ে সরকারের আইন মানবে।
সিদ্ধান্ত
ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও মাইনিং অবৈধ ও হারাম
0

