জুমার দ্বিতীয় খুতবাজুমার দ্বিতীয় খুতবা

খুতবা সানি বা দ্বিতীয় খুতবার বাংলা উচ্চারণ ও অর্থ, জুমার দ্বিতীয় খুতবা বাংলা অনুবাদ

আলহামদুলিল্লাহি আস্তা’ইনুহু ওয়া আস্তাগফিরুহুনিশ্চয় প্রশংসা আল্লাহর। আমরা তাঁর কাছে সাহায্য ও ক্ষমা চাই।
ওয়া নাউ’যুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনাআমরা আমাদের নিজেদের নাফসের ক্ষতি হতে আল্লাহর কাছে আশ্রয় চাই
ওয়ামিন সায়্যিআ-তি আ’মালিনাএবং আমাদের খারাপ কর্মগুলো
মাইয়্যাহদিল্লাহু ফালা মুদিল্লালাহ।আল্লাহ যাকে হিদায়াত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না।
ওয়া মা-ইয়্যুদলিল ফালা হাদিয়া লাহুআর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করতে পারে না।
ওয়া আশ-হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুআমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই।
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রাসুলুহুআমি আরো সাক্ষ্য দিচিছ যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রসূল।
আরসালাহু বিল হাক্কি বাসিরও ওয়া নাযিরা  বাইনা ইয়াদাইয়্যিস্ সা’আতি মাইয়্যুতি ‘ইল্লাহা ওয়া রসুলাহু ফাক্বদরসাদা ওয়া মাইয়্যা’তিহিমা ফা ইন্নাহু লা ইয়া ইয়াদুররু ইল্লা নাফসাহ। ওয়ালা ইয়া ইয়াদুররু ল্লাহা সাইয়্যা। আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রজীম।মহান আল্লাহ তাঁকে কিয়ামতের পূর্বে সত্য দ্বীনসহ সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে সে সঠিক পথে রয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্য হয় সে তো নিজেরই ক্ষতি সাধন করে, সে আল্লাহর কোন ক্ষতি করতে পারে না।
ইন্নাল্লাহা ওয়া মালা-ইকাতাহু ইউসল্লুনা আলান্নাবিয়্যি ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানু সল্লু ‘আলাইহি ওয়া সল্লিমু তাসলিমানিশ্চয় আল্লাহ (ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে) নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দো‘আ করে*। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। 
আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদিন ‘আবদিকা ওয়া রসুলিকা ওয়া সল্লি ‘আলাল মু-মিনি-না ওয়াল মু-মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়া বারিক ‘আলা মুহাম্মাদিও ওয়া আযওয়াজিহীহে আল্লাহ! তোমার বান্দা ও রাসূল মুহাম্মাদকে দয়া করো এবং মুমিন নারী-পুরুষ ও মুসলিম নারী-পুরুষ সকলকে দয়া করো/ হযরত মোহাম্মদ সাঃ  তাঁর সহধর্মিনী ও সন্তান সন্ততিদের উপর বরকত দান করো  
ক্ব-লান্নাবিয়্যু সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম: আরহামু উম্মাতি বি উম্মাতি আবু-বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ‘উমরু ওয়া আসদাক্বহুম হাইয়ান উছমানু ওয়া আক্বদহুম ‘আলিবিশেষ করে রহম করুন, সাহাবিদের সেরা কোমলমতি আমিরুল মুমিনীন সায়্যেদিনা আবু বরক ছিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওপর। ন্যায় ও স্পষ্টবদী আমিরুল মুমিনীন সাইয়্যেদিনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ওপর। কোরআনে সংগ্রাহক , লজ্জাশীল ও দৃঢ় বিশ্বাসী আমীরুল মুমিনীন সাইয়্যেদিনা ওছমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ওপর। শ্রেষ্ঠ বিচারক আমিরুল মুমিনীন আলি রাদিয়াল্লাহু আনহুর ওপর দরুদ ও সালামের ধারা যেন বিরাজ থাকে।
ওয়া ফাতিমাতু সায়্যিদাতু নিসা-ই আহলিল জান্নাতি ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সায়্যিদা শাবাবি আহলিল জান্নাহতাছাড়া শান্তির প্রতীক জান্নাতের যুবকদের সরদার হযরত সাইয়্যেদেনা আবু মুহাম্মদ হাসান ও আবু আবদুল্লাহ হোসাঈন রাদিয়াল্লাহু আনহুমার ওপর রহমত বর্ষিত হোক। তাদের মাতা জান্নাতের নারীদের সর্দার সাইয়্যেদেনা হজরত ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু আনহার ওপর রহমত ও সালাম বর্ষিত হোক।
ওয়া হামযাতু আসাদুল্লাহি ওয়া আসাদু  রসু-লিহি।আল্লাহুম্মাগফিরলিল ‘আব্বাসি ওয়া ওয়ালিদিহী মাগফিরাতিন যহিরাতাও ওয়া বাত্বিনাতাল্ লা তুগাদিরু যানবান  আর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই চাচা যাঁরা আল্লাহর ও মানুষের কাছে সম্মানিত , আবিলতা ও অপরিচ্ছন্নতা থেকে পবিত্র , সেই হজরত হামজা এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওপর রহমত বর্ষিত হোক। তার সন্তানদের সকল গুনাহ মাফ করুন য্রন একটি গুনাহও বাদ না পরে।
আল্লাহা আল্লাহা ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম্ মিন বাগদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মিন আবগদাহুম ফাবিবুগদি আবগদাহুমঅর্থাৎ-সাবধান!তোমরা আমার সাহাবীগণের ব্যাপারে আল্লাহকে ভয় কর। আমার পরে তোমরা তাঁদেরকে (তিরস্কারের) লক্ষ্যবস্তু বানাইও না। যে ব্যক্তি তাঁদের প্রতি ভালোবাসা পোষণ করে সে আমার প্রতি ভালোবাসা বশেই তাঁদেরকে ভালোবাসে। আর যে ব্যক্তি তাঁদের প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষবশতঃ তাঁদের প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণ করে
ওয়াখইরু উম্মাতি ক্বারনি ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ছুম্মাল্লাযিনা ইয়ালুনাহুমআমার যুগ সর্বশ্রেষ্ঠ অতঃপর পরের যুগ, তারপর তারপরের যুগ”
  
আপনি Islampidia.org এ পড়ছেনঃ
ওয়াস্ সুলত্বনু যিল্লিল্লাহি ফিল আরদি মান আহানা সুলত্বনাল্লাহি ফি-ল আরদি আহানাহুল্লাহুন্যায়বিচারক রাষ্ট্রনায়ক পৃথীবীতে আল্লাহর ছায়াস্বরুপ। যে ব্যক্ত্রি আল্লাহর নিয়োজিত রাষ্ট্রনায়ক অপমান করবে আল্লাহ তাকে অপমান করবেন
আল্লাহুম্মা আইজ্জাল-ইসলামা ওয়াল-মুসলিমীন, ওয়া আযিল্লাশ-শিরকা ওয়াল-মুশরিকীন, ওয়া দামির আ’দা‘আদ-দ্বীন, ওয়াহমি হাওযাতাল-ইসলামী ইয়া রাব্বাল-আলামীন।হে  আল্লাহ, ইসলাম ও মুসলমানদের লালন কর, শিরক ও মুশরিকদের লাঞ্ছিত কর, ধর্মের শত্রুদের ধ্বংস কর এবং ইসলামের অধিকার রক্ষা কর, হে সমস্ত জাহানের প্রতিপালক।
ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহহে আল্লাহর বান্দার তোমাদের উপর আল্লার রহমত বর্ষিত হোক
ইন্নাল্লাহা ইয়ামুরু বিল ‘আদলি ওয়াল ইহসানি ওয়ায়্যিতা-ই যিল ক্বুরবা- ওয়ানহা আনিলফাহসা-ই ওয়াল মুনকার ওয়াল-বাগয়্যি ইয়া‘ইজুকুম লা’আল্লাকুম তাযাক্কারুনআল্লাহ ন্যায়-বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেয়ার হুকুম দিচ্ছেন এবং তিনি আশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
ইয়ামুরু আদেশ| ওয়ায়্যিতা-ই দান করা | যিল ক্বুরবা- নিকট আত্নীয়-স্বজন | ওয়ানহা এবং নিষেধ করেন | ‘আনিলফাহসা-ই অশ্লীলতা | মুনকার অসৎ কাজ | বাগয়্যি সীমালঙ্ঘন | ইয়া‘ইজুকুম তিনি উপদেশ দিচ্ছেন  লা’আল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা শিক্ষা গ্রহন করো
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশ কুরুলি ওয়ালা তাকফুরুন।সুতরাং তোমরা শুধু আমাকেই স্মরণ করো ,আমিও তোমাদিগকে স্মরণ করবো । তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতঘ্ন হইওনা 

Author

Islampidia Logo

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

আমাদের সকল প্রশ্নের উত্তর আপনার মেইলে পেতে চাইলে যুক্ত হন

We don’t spam! Read our privacy policy for more info.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।