
ইসলামিক প্রশ্ন করার ওয়েবসাইট – ইসলামপিডিয়া
ইসলামে জ্ঞান অর্জন এবং দ্বীনের নানা বিষয়ে স্পষ্টতা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের জীবনে এমন প্রশ্ন জন্মে, যার উত্তর আমরা জানি না বা যে সম্পর্কে দ্বিধা থাকে। এই জন্যই আমরা তৈরি করেছি ইসলামপিডিয়া — একটি ইসলামিক প্রশ্ন করার ওয়েবসাইট, যেখানে আপনি সহজে আপনার ধর্মীয়, শারীয়াহ এবং ইসলামিক জীবন সম্পর্কিত প্রশ্ন করতে পারেন।
আমাদের লক্ষ্য হলো আপনাদের সমস্ত প্রশ্নের যথাযথ এবং স্পষ্ট উত্তর প্রদান করা, যাতে ইসলামের মূল শিক্ষার প্রতি আরও ভালো বোঝাপড়া গড়ে ওঠে। এখানে পাঠানো প্রশ্নগুলো আমাদের অভিজ্ঞ ইসলামিক স্কলারগণ পর্যালোচনা করে আল্লাহর নির্দেশ ও সুন্নাহর আলোকে উত্তর দেবেন।
কিভাবে প্রশ্ন করবেন?
ইসলামপিডিয়া এর উপরের ফর্মের মাধ্যমে সহজেই আপনার প্রশ্ন জমা দিতে পারেন। প্রশ্ন জমা দেওয়ার পর একটি কনফার্মেশন ইমেইল পাবেন, যা নিশ্চিত করলে আপনার প্রশ্ন আমাদের স্কলারদের কাছে পৌঁছে যাবে।
বিঃ দ্রঃ প্রশ্ন গোপন রাখতে চাইলে তা উল্লেখ করতে হবে ।
কিভাবে উত্তর দেখবেন ?
প্রশ্ন কনফার্ম করার পরদিন বা রাত বারোটার পর হোম পেজের নিচের দিকে আপনার নাম এবং উত্তর দেওয়ার তারিখ দেখা যাবে । আপনার উত্তর প্রকাশিত হলে আপনি ইমেইল পাবেন।
কেন ইসলামপিডিয়া বেছে নিবেন?
- বিশ্বস্ত ইসলামিক স্কলারদের দ্বারা উত্তর প্রদান।
- গোপনীয়তা বজায় রাখা হয়।
- সহজ এবং দ্রুত প্রশ্ন করার সুযোগ।
- ইমেইলের মাধ্যমে ব্যক্তিগত ও নির্ভরযোগ্য উত্তর।
আমরা আল্লাহর সাহায্যে চেষ্টা করবো প্রতিটি প্রশ্নের যথাযথ ও পরিপূর্ণ উত্তর দিতে, যেন আপনার দ্বিধা দূর হয় এবং আপনি আরও শক্তিশালী ইমানের সাথে জীবনযাপন করতে পারেন।
