Trinity, in Christianism

অনেক খ্রিস্টানরা বলে যে বৈজ্ঞানিকভাবে তারা ত্রিত্ববাদ বা ট্রিনিটির ধারনাকে প্রমান করতে পেরেছে। যেমন, পানি তিন অবস্থায় বিদ্যমান। কঠিন তরল ও বায়বীয় একই ভাবে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিন রূপে থাকে। পিতা, পুত্র ও পবিত্র আত্মা।

বৈজ্ঞানিকভাবে আমরা এটা জানি পানি তরল বায়বীয় বা কঠিন যাই থাকনা কেন তাব মূল উপাদান হয় H₂O। এখন আমরা ট্রিনিটি বা ত্রিত্ববাদ নিয়ে আলোচনা করি।

খ্রিষ্টানদের কথামত পিতা, পুত্র ও পবিত্র আত্মা একই। শুধু আকার ভিন্ন। কিন্তু আসলেই এখানে উপাদানও আলাদা। ইশ্বর ও পবিত্র আত্মা রক্ত মাংসের মানুষ না হলেও মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে। চলুন বাইবেল থেকে টু মেরে আসি।

আমার হাত ও আমার পা দেখ, আর দেখ; কারণ আমার যেমন দেখিতেছ, পবিত্র আত্মার এরুপ অস্তি-মাংস নাই। — (লুক ২৪:৩৯)

তখনও তাঁহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন এবং আশ্চর্য জ্ঞান করিতেছিলেন, তাই তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? তখন তাঁহারা তাঁহাকে একখানি ভাজা মাছ দিলেন। তিনি তাহা লইয়া তাঁহাদের সাক্ষাতে ভোজন করিলেন। — (লুক ২৪: ৪২-৪৩)

এই সকল আয়াতের দ্বারা যীশু কিংবা ঈসা (আঃ) প্রমাণ করতে চেয়েছেন তিনি পবিত্র আল্লাহ কতৃক প্রেরিত পয়গম্বর।

ঈসা (আঃ) কি নিজেকে ঈশ্বর দাবি করেন?

ঈসা (আঃ) কখনোই নিজেকে ইশ্বর দাবি করেননি। গসফেল অফ যোহন এর রেফারেন্স দেওয়া হলোঃ

যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তাহা আমার নয়, কিন্তু তার যিনি আমাকে পাঠিয়েছেন। — (যোহন ১৪: ২৪)

আমি আপনার হইতে কিছুই করতে পারিনা। যেমন শুনি তেমন বিচার করি, আমার কেননা আমি আপনার ইচ্ছায় পূর্ণ করিতে চেষ্টা করি না। কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি — (যোহন ৫:৩০)

এতে প্রমাণিত হয় যে পিতা, পুত্র ও পবিত্র আত্বার উপাদান আলাদা। ট্রিনিটি শব্দটি বাইবেলের কোন জায়পায় না থাকলেও কুরআনে আছে।

পবিত্র কুরআনের উল্লেখ আছে:

আর ইয়াহুদীরা বলে, ‘উযাইর আল্লাহর পুত্র’ এবং খ্রিষ্টানরা বলে, ‘মসীহ আল্লাহর পুত্র।’ এটা তাদের মুখের কথা মাত্র (বাস্তবে তা কিছুই নয়)। তারা তো তাদের মতই কথা বলছে, যারা তাদের পূর্বে অবিশ্বাস করেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তারা উল্টা কোন্ দিকে যাচ্ছে! — (সূরা আত তাওবা : আয়াত ৩০)

তারা নিশ্চয় অবিশ্বাসী (কাফের), যারা বলে, ‘আল্লাহ তো তিনের মধ্যে একজন।’ অথচ এক উপাস্য ভিন্ন অন্য কোন উপাস্য নেই। তারা যা বলে তা হতে নিবৃত্ত না হলে তাদের মধ্যে যারা অবিশ্বাস করেছে, তাদের উপর অবশ্যই মর্মন্তুদ শাস্তি আপতিত হবে। — (সূরা আল মাঈদা :আয়াত ৭৩)

সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রসূলে বিশ্বাস কর এবং বলো না যে, ‘(আল্লাহ) তিনজন। তোমরা নিবৃত্ত হও, তোমাদের মঙ্গল হবে। আল্লাহই তো একমাত্র উপাস্য, তাঁর সন্তান হবে –এ হতে তিনি পবিত্র। আকাশ ও ভূমন্ডলে যা কিছু আছে সব তাঁরই। আর কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট।– (সূরা আন নিসা :আয়াত ১৭১)

তাহলে কি যীশু ঈশ্বর নন

মোটেই না। যীশু খ্রীষ্ট বা ঈসা (আঃ) হলেন মহান আল্লাহ তায়ালার একজন রাসূল। আর ট্রীনিটি বা ত্রিত্ববাদ বলতে কিছু নেই। কারণ কুরআন বলছে

বল, তিনিই আল্লাহ একক (অদ্বিতীয়) — ( সূরা আল ইখলাস : আয়াত ১)

আল্লাহ তায়ালা আমাদের সকলকে তাওহীদ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।

Author

Islampidia Logo

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

আমাদের সকল প্রশ্নের উত্তর আপনার মেইলে পেতে চাইলে যুক্ত হন

We don’t spam! Read our privacy policy for more info.

By মোঃ আহসান হাবিব

মোঃ আহসান হাবিব হলেন ইসলামপিডিয়ার প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।